ধামরাইয়ে  মহান স্বাধীনতা দিবস

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৯:২৯ অপরাহ্ন

এম,এ,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন।

পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিল। এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। এবার জাতি খুব নমনীয় ভাবে  ছোট পরিসরে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে স্বাধীনতার ৪৯ বছর পূর্তি পালন করছে।

তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এ সম্মান প্রদর্শন করা হয়।

এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মোহাম্মদ সামিউল হক, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার ও ধামরাই  থানার (ওসি) দীপক চন্দ্র সাহা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ