ধামরাইয়ে বাস-পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইব্রাহিম (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোটরসাইকেল চালক চাপাইনবাবগঞ্জ জেলা সদর থানার হাতেম আলীর ছেলে ইব্রাহিম। নিহত ইব্রাহিম একটি বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধামরাইয়ে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর এলাকায় কাজ শেষ করে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। সে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘‘জে লাইন’’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমদেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার আটত হয়েছে।
এছাড়া ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.