এম.এ হাসান, ধামরাই, ঢাকা।।
ঢাকার ধামরাই উপজেলার পৃথক স্থানে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে লাবনী আক্তার নামে গৃহবধূ (৩৩) ও শেফালী আক্তার (১৮) এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার
আব্দুল খালেকের স্ত্রী লাবনী আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালী আক্তার (১৮), প্রাথমিকভবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সেফালী আক্তার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল।
রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.