ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ৯:৩১ অপরাহ্ন
প্রতীকী ছবি।

অন্যদৃষ্টি অনলাইন।।

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২০জন। নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

আহতদের ধামরাই সরকারী হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ১০জনের অবস্থা গুরুত্বর বলে ধামরাই সরকারী হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধামরাইয়ের কেলিয়া এলাকায় ঢাকা থেকে আরিচা গামী সূর্য্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিতদিক থেকে আসা সেতু পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়েমুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়। এসময় আহত হয় অন্তত ২০জন। নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ