ধামরাইয়ে একাদিক মামলার আসামী হান্নানের মরদেহ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন

এম,,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

ঢাকার ধামরাই জয়পুরা এলাকার  চিহ্নিত মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামী মোঃ হান্নান (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শামীম ও সোহেল নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ সেটেম্বর)উপজেলার সোমবাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় মাছের ঘের থেকে ভাস্যমান অব্স্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়পুরা গ্রামের মৃত. সোনামিয়ার ছেলে হান্নান রাতে সজাগের পরিত্যাক্ত গরুর খামারে বন্ধুদের সাথে মাদক, নারীসহ আড্ডায় মাস্তিতে ছিল।

এসময় অজ্ঞাত ব্যাক্তিরা হানাদিলে হান্নানসহ সবাই দৌঁড়ে পালিয়ে যায়। পরে মাছের ঘেরের জলাশয়ে ভাস্যমান অবস্থায় হান্নানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশ সূত্র।

ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেয়ে জানা যাবে হত্যা না অপমৃত্যু। ঘটনায় মামলার প্রস্ততি চলছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ