ধামরাইয়ে উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন

এম,,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

ধামরাইয়ের অবহেলিত রোয়াইল, সুয়াপুর ও কুল্লা ইউনিয়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে আটটি সড়কসহ ১২টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ধামরাইয়ের রঘুনাথপুর থেকে গাইরাকুল, কুটিরচর থেকে করিমকাইমতারা হাট, আইটিমাইঠান থেকে কাইমতারা, খড়ারচর বাজার থেকে কাংসা খেয়াঘাট, খড়ারচর ফকিরবাড়ি থেকে খেয়াঘাট, দক্ষিণ খড়ারচর বাজার থেকে খেয়াঘাট, খড়ারচর মসজিদ থেকে চেয়ারম্যানবাড়িসহ আটটি সড়ক পাকাকরণ ও রোয়াইল উচ্চবিদ্যালয় ভবন নির্মাণসহ ১২টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

খড়ারচর শহীদ আবুল হোসেন উচ্চবিদ্যালয় মাঠে রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান একেএম সামসুদ্দিন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব প্রমুখ।

রোয়াইল ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ খড়ারচর শহীদ আবুল হোসেন উচ্চবিদ্যালয়ের ১২ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ