সবুজের বুকে এখন সোনালী ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিগন্তের মাঠ জোড়া।কৃষকেরা এখন ধান কাটায় ব্যাস্ত সময় পার করছে।বাজারে ধানের দাম ভালো কিন্তু নানা প্রতিকুলতার পরও কৃষকের ব্যাপক আস্থার সৃষ্টি হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু বোরো চাষিদের মাঝে।
গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় দ্বীগুণ বেশি বোরো ধান আবাদ করছেন তারা।উপজেলা কৃষি বিভাগ বোরো আবাদে কৃষকদের উৎসাহিত ও আগ্রহ বৃদ্ধি করতে কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করছে।
হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলায় ১০ হাজার ১৮৫ হেক্টর জমিতে বোরো চাষ করছে কৃষকরা।বাজারে ধানের দাম বেশি ও ফলনও মুটামুটি কিন্তু গত বছরের তুলনায় এ বছর দ্বীগুণ বেশী জমিতে বোরো চাষ করছে কৃষকরা।
অপরদিকে, বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করতে উপজেলা কৃষি বিভাগ বিনামূল্যে কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছে।এখানে কৃষকরা বোরো ধান চাষে এগিয়ে আছে।
সরেজমিনে উপজেলার জোড়াদাহ,তাহেরহুদা,হরিণাকুণ্ডু,দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে জানা গেছে, কৃষকরা জমি প্রস্তুত,সেচ,ধানের চারা রোপন করে লাভের চেয়ে লোকসানের বেড়াজালে বন্ধি হয়ে গেছে। ভেড়াখালী গ্রামের কৃষক মোঃ হেসেন আলী জানান,বৈশাখ মাসের প্রথম সপ্তাহে ধান কাটার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।কিন্তু আবহাওয়া অনুকুলে না থাকায় ধান কাটতে বিড়ম্বনার স্মীকার হয়েছি।সোনাতনপুর গ্রামের ইজাল মণ্ডল বলেন‚ বাজারে ধানের ভালো দাম থাকলেও বিভিন্ন রোগ বালাইয়ের কারনে লাভের চেয়ে লোকশানই বেশি বলে মনে করেন।দখলপুর গ্রামের কৃষক মোঃ মকলেচুর রহমান বলেন,গত বছরের তুলনায় চলতি বছর কৃষকরা তুলনামূলক বোরো আবাদ বেশী করছেন।
জোড়াদাহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামের নায়েব আলী অন্যদৃষ্টি কে জানান,এ বছর বাজারে ধানের দাম ভালো কিন্তু কৃষকরা বোরো ধান আবাদে অনেকেই পিছিয়ে।আমি এ বছর ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছি।
বিটিভির অন্যতম লালন শিল্পী লালনের জন্মভূমির পাশেই ফলসী গ্রামের রাশেল বলেন এবারের ফসলে কৃষকের মুখে হাঁসি ফুটিয়ে তুলবে। সেহেতু দেরি না করে মহামারি করোনা ভাইরাস কে পিছনে রেখে ধান কাঁটায় ব্যস্ত আমি।রাশেল আরও বলেন করোনা নাকি মাঠে কৃষকের ধান কাঁটার ধারেও আসতে পারবেনা করোনা, করোনা কে ভয় নাই সচেতনতায় জয়।
আমরা যেহেতু মাছে ভাতে বাঙ্গালী,ভাত ছাড়া যেহেতু আমাদের পেট ভরে না।তবে আবহাওয়া পরিবর্তন ফলে বেশকিছু জমির ধানে চিটা হয়েছে।কিছু ফলন কমে যেতে পারে কিন্তু আমরা কৃষকদের পাশে সার্বক্ষণিক থেকে বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দিয়েছি।বাজারে ধানের দাম ভালো থাকায় গত বছরের তুলনায় চলতি বছর কৃষকরা লাভের মুখ দেখবে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ।
You must be logged in to post a comment.