ধানের শীষ প্রতীক পেয়েও বিএনপিপ্রার্থী নন আলমগীর ফরিদ!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৪ অপরাহ্ন
উচ্চ আদালতের নির্দেশে আলমগীর ফরিদ নিজের প্রার্থীতা ফিরে পেলেন...

আবদুল মান্নান, কক্সবাজার প্রতিনিধি ।।

কক্সবাজার-২ (মহেশখালি-কুতুবদিয়া) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক গত ১৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামাল হোসেন তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।

তবে গত বৃহস্পতিবার ২০ ডিসেম্বর’১৮ কক্সবাজার জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে এই আসনে আপেল প্রতীকের প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বিএনপির নেতাকর্মীদের আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।

ইতোপূর্বে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপির প্রাথমিক দলীয় মনোনয়ন ও হামিদুর রহমান আজাদ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিবস ৯ ডিসেম্বর হামিদুর রহমান আজাদকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়ে রিটার্নিং অফিসার বরাবর চিঠি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক মনোনয়ন পাওয়া আলমগীর ফরিদের জন্য চূড়ান্ত মনোনয়ন না দেয়ায় আপনাআপনি বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

অপরদিকে হামিদুর রহমান আজাদ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় আরপিওর বিধান অনুযায়ী তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া বেআইনী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ১০ ডিসেম্বর তাকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপেল প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসারের এই আদেশ চ্যালেঞ্জ করে আলমগীর ফরিদ ও হামিদুর আজাদ আলাদাভাবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় হামিদ আযাদের রিট খারিজ দেন। পরে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখে আপিল খারিজ করেন।

অপরদিকে প্রাথমিকভাবে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় হাইকোর্ট আলমগীর ফরিদের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় দেন।

উচ্চ আদালতের নির্দেশে অনুসারে আলমগীর ফরিদ নিজের প্রার্থীতা ফিরে পান। ১৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।

এদিকে উচ্চআদালতের নির্দেশে আলমগীর ফরিদ নিজের প্রার্থীতাসহ ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী জমায়েত নেতার আপেল প্রতীক বিজয়ী করার জন্য বিএনপির নেতাকর্মীদের জেলা বিএনপির প্রেসবিজ্ঞপ্তি দ্বিধাগ্রস্তে ফেলে দেয় তাদের।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে আলমগীর ফরিদের জনপ্রিয়তা ও ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের দুর্বলতা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপেল প্রতীককে ভোটের ময়দানে। তাছাড়া কারাবন্দি থাকায় প্রচার-প্রচারণায় চোখে পড়ার মতো তেমন সুবিধা করতে পারছেন না সাবেক সাংসদ হামিদ আজাদ।

নবম জাতীয় সংসদ নির্বাচনে তখনকার এমপি মিস্টার ফরিদকে বাদ দিয়ে চারদলীয় জোটের শরীক হিসেবে জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদকে মনোনয়ন দেয়া হয়। তিনি আওয়ামীলীগ প্রার্থী ডঃ আনছারুল করিমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে আশেক উল্লাহ রফিক আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। তিনি এবারেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের ময়দানে রয়েছেন। আবার তারা উভয়ের মাঝে চাচা-ভাতিজার সম্পর্ক। ফলে চাচা-ভাতিজার মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী ৩০ ডিসেম্বর।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ