ধানেরশীষ প্রতিক পাওয়ার পর  নির্বাচনের প্রচারনা শুরু করলেন আঃ ওয়াদুদ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

নীজ গ্রাম থেকে ধানেরশীষ প্রতিকের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বাগেরহাট ০৩ (রামপাল মোংলা) থেকে জাতীয় ঐক্যফ্রন্টের  মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাড : মাওঃ  শেখ আঃ ওয়াদুদ। (সোমবার ১০ ডিসেম্বর) বাগেরহাট জেলা রিটার্ন কার্যালয় থেকে প্রতিক পেয়েই   নিজ গ্রাম শোনাকুড় বাজারের নির্বাচনী আফিস থেকে জামায়াত শিবির ও স্থানীয় জনগন সাথে নিয়ে  আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনিয় প্রচারনা চালান আঃ ওয়াদুদ। এসময় সংবাদ কর্মি দের এক প্রস্নের জবাবে আঃ ওয়াদুদ বলেন আমরা এবার নির্বাচনে লড়ছি, দেশ নেত্রি বেগম জিয়ার মুক্তির লক্ষে, গনতস্ত্র পূর্নউদ্ধারের জন্য, আমরা আসা করছি মানুষ যদি সান্তিপুর্ন ভাবে ভোট দিতে পারে তা হলে বিজয় আমাদের নিচ্চিত। তিনি আরো বলেন ইতি মধ্যে আপনারা দখেছেন আমরা নির্বাচনের প্রচারনায় নেমেছি, ধানেরশীষ প্রতিক নিয়ে এবং নির্বাচনের  পবিবেশ পেলে ভোটারা সুন্দর ভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। তিনি অভিযোগ করে বলেন “আমাদের নেতা কর্মিদের গনহারে গ্রেপ্তার করছে। সাধারণ মানুষ আজ আতঙ্কের মধ্যে আছে। সাধারণ মানুষদের বিভিন্ন ভয়ভিতি দেখাচ্ছে। ওয়াদুদ আরো বলেন আমি গত নির্বাচনে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছি, কিন্তু এবার ধানেরশীষ নিয়ে নির্বাচন করছি। আপনারা জানেন আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। যার কারনে এবার নির্বাচনে ধানেরশীষ নিয়ে নির্বাচন করতে হচ্ছে। তিনি আরো বলেন আপনারা জানেন এই আসনে আমাদের জোটের আরো একজন প্রার্থী ছিলেন ড.শেখ ফরিদুল ইসলাম, তিনি আমাকে আস্বাস দিয়েছে দেশ বাচাতে সকল দিধা দন্ধ ভুলে এক সাথে ধানেরশীষের পক্ষে কাজ করার। কারন ধানেরশীষ বেগম জিয়ার মুক্তির প্রতিক মানুষের বাকস্বাধীনতা রক্ষা ও গনতস্ত্র রক্ষার প্রতিক।”

আরেক প্রস্নের জবাবে ওয়াদুদ বলেন ”আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে জমিযার ঘের তার, এই কথাটির পূর্ন বাস্তবায়ন করবো। বিশেষ করে চিৎড়ি চাষী ও ঘের মালিক দের দিক বেশি খেয়াল রাখব, পাশাপাশি এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পাষে থেকে এক সাথে কাজ করবো। সেই সাথে মোংলা বন্দর’কে বিশ্বের কাছে আরো ভালো ভাবে তুলে ধরা সহ বন্দরের রপ্তানি বানিজ্য কি ভাবে বেগবান করা যায় সেই লক্ষেই কাজ করবো। সেই সাথে সুন্দরবন রক্ষা সহ সুন্দরবনে আরো পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।” ওয়াদুদ আরো বলেন ”জোটের ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আসা করি ৩০ তাং ব্যলোট বিপ্লবের মাধ্যমে রামপাল-মোংলার জনগন আমাকে বিজয় করবে ইনসাল্লাহ্।”

এসময় তার সাথে বিপুল সংখক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ