মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
সামাজিক ব্যাধি ধর্ষণের প্রচলিত আইন সংশোধন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে ‘ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড’ এমন দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে।
”স্বপ্ন- এক চিলতে হাসির জন্য” নামের একটি সংগঠন রোববার সকাল ১০টায় নোয়াখালীর টাউন হল মোড়ে এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান মাইনুল হাসান শিমুল, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, তেল গ্যাস বন্দর জাতীয় রক্ষা কমিটির নোয়াখালীর সভাপতি আনম আবদুজ জাহের, উন্নয়ন সংগঠন এনআরডিএসের নির্বাহী প্রধান আবদুল আউয়াল।
এসময় তারা নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সংগঠনের প্রধান মাইনুল হাসান শিমুল বলেন, আমাদের কর্মসূচি চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। আজ থেকে গণস্বাক্ষর সংগ্রহ চলবে, আগামীকাল জেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান করা হবে।
You must be logged in to post a comment.