ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে পাবনায় মানববন্ধন
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে।
চাটমোহর তরুণ সমাজের ব্যানারে আজ সকাল ১১টায় পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
এতে উপজেলার ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ধর্ষণকারীদের দ্রুত ও সঠিক বিচার না হলে দেশে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব নয়।
তাই দ্রুত বিচারের আওতায় আনতে হবে ধর্ষকদের। সেইসাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন বাস্তবায়ন করতে হবে।
You must be logged in to post a comment.