ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
ধষর্ককের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানিকগঞ্জে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্ল্যাক মিরর ফেসবুক গ্রুপ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রুপটির এডমিন নুসরাত ইতি।
এছাড়াও সদস্য রাফসান ফয়সাল, আব্দুল্লাহ আল নোমান, আফসানা ইসলাম, বৃষ্টি আক্তার এবং আল রাফি বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনক ভাবে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা দরকার।
You must be logged in to post a comment.