ধর্ম অবমাননা ও কিছু কথা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৫৯ পূর্বাহ্ন

আব্দুল মান্নান।।

অনেকে না জেনে অথবা নিজেকে জ্ঞানী মনে করে কিংবা অন্য কোন উদ্দেশ্যে  অপর ধর্মে বিশ্বাসিদের কাছে ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে উস্কানিমূলক বিভিন্ন প্রশ্ন করে উত্তর আহবান করেন। এর মাধ্যমে তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক অহেতুক অবমাননামূলক বিষয়ের অবতারনা করে। ফলশ্রতিতে, অজ্ঞাতসারে পরস্পর ধর্ম অবমাননায় জড়িয়ে পড়েন।

ইসলাম সর্ব শ্রেষ্ঠ ধর্ম ও জীবন ব্যবস্থা। এখানে অন্য কোন ধর্মের অবমাননা সমর্থন ও অনুমোদন দেয়না। অন্য ধর্ম বিশ্বাসীদের সাথে  নম্র,ভদ্র ও মার্জিত আচরণ করার শিক্ষা দেয় ইসলাম। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন আচরণ ইসলাম সমর্থন করেনা।

আল্লাহর ঘোষণা হল যে; যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তোমরা তাদের গালি দিওনা। ফলে না জেনে ধূষ্ঠতা প্রদর্শণ পূর্বক তারা আল্লাহ্ পাক কে গালি দেবে। এমনিভাবে আমি প্রত্যেকের জন্য তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি (আনআম:১০৮)।

তাছাড়া অন্যকে গালি কিংবা তুচ্ছতাচ্ছিল্য করলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। হীনমন্যতা ও নীচতা  প্রমাণিত হয়। বিশ্ব নবী( সা:) চরিত্রের মাধুর্যতা দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন। তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ও তার সাহাবিদের উন্নত চরিত্রের কারণে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল।

তিনি এক সময় বলেন; তোমরা তোমাদের বাপকে গালি দাও।তারা বল্লেন,হে রাসুল (সা:)! আমরা কিভাবে আমাদের বাপকে গালি দেই? তিনি বল্লেন; তুমি অন্যের বাপকে গালি দাও আর সে তোমার বাপকে গালি দেয়। যেন তুমি তোমার বাপকে গালি দিলে।

এভাবে অপরকে তুচ্ছতাচ্ছিল্য ও হেয় প্রতিপন্ন করা কিংবা অন্য ধর্মের আচার-অনুষ্ঠান সম্পর্কে অনুভূতিতে  আঘাত লাগে এমন মন্তব্য করা সমীচীন নয়। অন্যদিকে অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানের সক্রিয় অংশগ্রহণ ও ইসলাম বৈধ মনে করেনা। আল-কোরআনের ঘোষণা হল; তোমাদের জন্য তোমাদের ধর্ম। আমার জন্য আমার ধর্ম।

সুতারা এগুলো বর্জন করা সবার জন্য কল্যাণ কর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ