ধর্মিয় অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাইকে একসাথে উৎসব করতে হবে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ অক্টোবর, ২০১৯, ৬:২৪ অপরাহ্ন

শারমিন সাথী,( মোংলা) বাগেরহাট।। 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিনুন নাহার বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার।

সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান।

বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিনুন নাহার এম,পি। রবিবার (৬ অক্টোবর) সকাল ৯  টায়  মোংল বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ সালাম, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা থানা অফিসার ইনসার্জ ইকবাল বাহার চৌধুরী, মিঠাখালী ইউ,পি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার, সুন্দরবন ইউ,পি চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন, চাঁদপাই ইউ,পি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান মিসেস কামরুনাহার হাই, মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিতিশ চন্দ হালদার, জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা সেস্বাসেবকলীগ সভাপতি ইমরান বিশ্বাস, চাঁদপাই ইউনিয় অওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মোয়াজ্জম হোসেন রানা সহ অওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রিবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ