ধরমন্ডল রাজমিস্ত্রী কল্যাণ সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ২:৩০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ,  ( ব্রাহ্মণবাড়িয়া)।। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মধ্য দিয়ে যানচলাচল ও জনযোগাযোগের একমাত্র রাস্তাটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন স্থানে ভয়ংকর গর্ত, বর্ষা মওসুমে ভেঙ্গে যাওয়া রাস্তা ইত্যাদি কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত এ রাস্তায় যানবাহন চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে। প্রায়ই বিভিন্ন দূর্ঘটনার শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা।

এ অবস্থায় রাজমিস্ত্রী সমাজ কল্যাণ সংগঠন নামক একটি সংগঠন স্ব উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। সরেজমিনে দেখা যায় এই সংগঠনের সদস্যরা নিজেরাই কাজ করছে। কেউ কেউ  মাটি কাটছে আবার কেউ কেউ মাটি মাথায় নিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ফেলছে। এব্যাপারে এ সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা জনদুর্ভোগের কথা ভেবে এ কাজটি করছে। তবে এটা সাময়িক সংস্কার।

অচিরেই সরকারি উদ্যোগে এর সংস্কার না করলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা বলেন, সুবিদপুর থেকে বাঘাসুরা পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ