ধরন্ত লিচু গাছ কাটায় বাধা দেওয়ায় চাচাকে কুপিয়ে যখম

এইচ আর হাসু,ঝিনাইদহ
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড তথা হেলারয় গ্রামে শরিকানা জমিতে থাকা লিচু গাছ কেটে ফেলে ৩ নম্বর ওয়ার্ড তথা ফয়লা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে রফিকুল ইসলাম। তার দুই চাচা আফজাল হোসেন ও আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারণ জানতে চাইলে, সে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তার কাছে থাকা প্যাকেট থেকে হাসুয়া দা বের করে চাচা আফজাল হোসেন কে  কোপ দেয়।তাকে নিবৃতের  এক পর্যায়ে আফজাল হোসেনের ডান হাতের কনুই এর নিচে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজনের সময় এগিয়ে আসলে রফিকুল দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বদিউজ্জামাল সাজু জানান, বড় হাসুয়া দা হাতে রফিকুল কে আমি মাজিদ মোড়ে দেখি । সে আমার নিকট তার দুই চাচার বিরুদ্ধে অভিযোগ জানায়।৩ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান রনি জানান, রফিকুল আমার ওয়ার্ডের বাসিন্দা। তার নামে হেলাই,ফয়লা এবং নরেন্দ্রপুর গ্রামের বেশ কিছু অভিযোগ আছে।এসব ব্যাপারে তার অভিভাবক তাকে প্রশ্রয় দেই । আজকের ঘটনাটি আমাকে তার চাচাতো ভাই ফোনে জানিয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান মিয়া জানান,ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ হাতে পেলে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।ঘটনার সত্যতা জানতে অভিনীত রফিকুল ইসলামের (০১৭১২৬৯৮৭৯৭)মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি।উল্লেখ্য রফিকুল ইসলামের নামে কালীগঞ্জ থানায় একাধিক জিডি এবং অভিযোগ রয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ