দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কালীগঞ্জ বিএনপি’র পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ মার্চ, ২০২২, ৮:২৬ পূর্বাহ্ন

চাল,ডাল,তেল,গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে বিএনপি’র দুটি গ্রুপ।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিগত সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম ফিরোজের অনুসারীরা বিএনপি’র বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে মিছিল সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র নেতা  সাবেক পৌর মেয়র আলহাজ্ব  মাহাবুবার রহমান আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম (সাইদুল,) ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, মকছুদুল মোমিন, মঞ্জুরুল হক খোকা, সোহেল রানা, ছাত্রনেতা শোভন আহম্মেদ, জুয়েল রানাসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে একই দিন বিকেলে বিএনপি নেতা হারুন অর রশিদ মোল্যার সভাপতিত্বে শহরের রোকেয়া সুপার মার্কেটে অনুরুপ সভা করে বিএনপি’র সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু-ও বিএনপি নেতা হামিদুল ইসলামের অনুসারীরা। এ সময় বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র নেতা আতিয়ার রহমান, মোস্তফা আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, আব্দুল গফ্ফার, মাহাবুবুর রহমান মিলন, যুবনেতা শাহাজান আলী খোকন, ছাত্রনেতা আবু তাহের প্রমূখ।

উভয় গ্রুপের নেতৃবৃন্দ বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার অনির্বাচিত। তারা নিজেদের পেট ভরাতে ব্যস্ত। নেতৃবৃন্দ বলেন, সারাদেশের সরকারী দলের লোকেদের সিন্ডিকেটের কারনে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আজ বাজারে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম পাগলা ঘোড়ার মত ছুটেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ