আগামী দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেতা কর্মীদের নিয়ে গণসংয়োগ ও পথ সভায় ব্যাস্ত হয়ে পরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চার বারের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসন থেকে দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক ।
গত৭-৮ জুলাই শুক্রবার ও শনিবার জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মোঃ নেছার মাদবর, জজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বেপারী, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বেপারী, সাত্তার বেপারী, জুলহাস মৃধা, জামাল শিকদার, যুবলীগ নেতা এ্যাড. লিটন, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফ মাদবরসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ ও পথ সভায় ।
বি.এম মোজাম্মেল হক বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনই দেশী বিদেশি ষড়যন্ত্র শুরু হয় ১৯৭১ সাল থেকেই পাকিস্তান আমেরিকার প্রেতাত্মারা ষড়যন্ত্র করে যাচ্ছে এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে যতই ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবেনা এবং বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেওয়া হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এদেশের জন্য শহীদ হয়েছেন তবুও দেশের সাথে বেইমানি করেনি। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য মৃত্যুকেও ভয় পায় না। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে ভোটে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হয় না ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশর উন্নয়ন করেছে এবং ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর বাংলাদেশসহ পালং-জাজিরায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার বার দরকার তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকুন।
You must be logged in to post a comment.