ময়মনসিংহের নান্দাইলের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের নান্দাইল প্রতিনিধি শংকর চন্দ্র বণিক(৬৫) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত্র ৩ ঘটিকায় ঈশ্বরগঞ্জস্থ খালবলা গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে তাঁর মৃত দেহের দাহ কার্য সম্পাদন করা হয়।
তাঁর মৃত্যুর খবর শুনে নান্দাইল উপজেলা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সুশীলসমাজ ও সাংবাদিকবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন