দেশে বাড়ছে আরো ৪ টি মেডিকেল কলেজ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ১০:৪৮ অপরাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী নাসিম। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার।

দেশে নতুন আরও চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

নাসিম বলেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে। তবে চাঁদপুরে মেডিকেল কলেজ করার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

‘আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে’ বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ