বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে অবস্থান করার পর দেশে ফিরছেন।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান।
দেশে ফেরায় খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাগতম।’
তিনি আরো লেখেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।’
পোস্টে সারজিস খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
You must be logged in to post a comment.