দেশের বাজারে রেকর্ড গড়ে কমলো স্বর্ণের দাম

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দাম নির্ধারণের এক দিন পরেই কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ