বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
গত সোমবার রামপাল সদরে মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। রামপাল সদর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সালিমা আক্তার উর্মির সভাপতিত্বে সকাল ১০টায় শ্রীফলতলা অডিটোরিয়ামে মহিলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এ সময় প্রধান অতিথির বক্তৃায় মেয়র বলেন, দেশের জনসংখার প্রায় অর্ধেকই নারী। জননেত্রী শেখ হাছিনা নারীর ক্ষমতায়নে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যেটা দেশের নারী সমাজের জন্য একটা মাইলফলক। দেশে আজ পুরুষের পাশাপাশি নারীরাও অনেক সাবলম্বী ও সমাজে কর্মক্ষেত্রে রেখেছে ব্যাপক ভূমিকা। তাই দেশকে এগিয়ে নিতে এবং নারীর এই ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং নৌকায় ভোট দিন।
এ সময় বাগেরহাট-৩ রামপাল মংলা আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বেগম হাবিবুন নাহার খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃব্য দেন রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, অধ্যাপিকা সাহারা বেগম, মোল্যা আঃ রউফ, হামিম নূরি, রেখা আক্তার, সহমহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেন, মহিলালীগের কর্মকান্ডের মধ্যে দলকে আরো শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামীলীগ সরকারের বিগত উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে হবে। আপনাদের একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে, সংসদ নির্বাচনের পর পুরো রামপাল-মংলাকে এক আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লহ্। এটাই আমার আপনাদের আমার প্রতিশ্রুতি। এ সময় সকলকে নৌকার ভোট দেয়ার প্রতি উদাত্ত আহ্বান জানান।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.