অন্যদৃষ্টি । মুরগির রোস্ট এর রেসিপি।।
=======================================
উপকরণ:
মুরগি- ১ কেজি
ঘি- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেল- ১/২ কাপ
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
পানি- ১ কাপ
লেবুর রস- ১ চা চামচ
বেরেস্তা- ১ কাপ
দারুচিনি বাটা- ১/২ চা চামচ
টকদই- ১/২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া – ১ টেবিল চামচ
চিনি- ১ টেবিল চামচ
জাফরান- ১ চা চামচ
এলাচ বাটা- ৪ টি
লবণ- ১ চা চামচ
জয়ত্রী গুঁড়া- ১/৪ টেবিল চামচ
প্রনালি:
প্রথমে মুরগির চামড়া ছাড়িয়ে ৪ ভাগ করে, ভালোভাবে ধুয়ে নিন। চুলায় বসানো কড়াইয়ে তেল দিন, তেল গরম হলে মুরগি কম জ্বালে এপিঠ ওপিঠ ভেজে নিন। এরপর ভাজা মুরগি তুলে একটি প্লেটে রাখুন।
এবার চুলায় অন্য একটি কড়াই দিন, কড়াইয়ে ঘি দিন, ঘি গরম হয়ে এলে বেরেস্তা, লবণ,আদা বাটা, ধনিয়া গুঁড়া, জাফরান, রসুন বাটা, দারচিনি বাটা, টকদই, গোলমরিচ গুঁড়া, জয়ত্রী গুঁড়া,এলাচ বাটা ও পানি দিয়ে ভালোভাবে নাড়া-চাড়া করে মসলা দশ মিনিট কষিয়ে নিন।
এরপর ভাজা মুরগি দিয়ে আবারো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট কম জ্বালে রান্না করুন। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে লেবুর রস, চিনি দিয়ে নাড়াচাড়া করে ঘি উপরে ভেসে উঠলে বেরেস্তা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
অন্যদৃষ্টি/ এস.খাঁন
You must be logged in to post a comment.