নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।
হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পুজা উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এম এ মজিদের সভাপতিত্বে সভাটিঅনুষ্ঠিত হয় । হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুল ইসলাম সভা পরিচালনা করেন । এ সময় উপস্থিত ছিলেন, হরিনাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী,হরিনাকুণ্ডু পৌর মেয়র মোঃশাহিনুর রহমান রেন্টু সহ হরিনাকুণ্ডু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিনা খাতুন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.