দুস্থ্যদের ঘরে ঈদের খাবার পৌছে দিলো Helpline : Hello Naogaon

মনির হোসেন, মহাদেবপুর, নওগাঁ
সোমবার, ১০ মে, ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন

মহাদেবপুর রবিবার (৯ মে) ১০নং ভীমপুর ইউপির একসাথে ৬ টা গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করেন Helpline : Hello Naogaon সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন,হেল্প লাইন হ্যালো নওগাঁর সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ লিটন সরদার,মোঃ রুবেল হোসেন, মোঃ রাশেদ, শাহিনুর রহমান শাহিন(মাষ্টার)।

উল্লেখ্য হেল্প লাইন হ্যালো নওগাঁ উদ্যোগে গত (১০.০৯.২০২০ ও১৬.১০.২০২০) নওগাঁর নওহাটামোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানব বন্ধনও লংমার্চ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপিও প্রদান করেন Helpline : Hello Naogaon.  শীতে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ সহ করোনাকালীন কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, কৃতি ছাত্র সংবধনা , Online IELTS LIVE Course এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশে দাঁড়িয়েছেন Helpline : Hello Naogaon সদস্য বৃন্দরা।

এবিষয়ে Helpline : Hello Naogaon  একজন সদস্য  বলেন, মানুষ মানুষের জন্য এজন্য আমাদের ফেসবুক পেইজ Helpline : Hello Naogaon সদস্য আমরা যারা আছি সবাই মিলে নিজেদের জমানো অর্থ দিয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার সহ বিভিন্ন বিপদে এগিয়ে আসার চেষ্টা করি। আগামী দিন গুলোতেও যেনো এই Helpline : Hello Naogaon এর আমরা যারা সদস্য আছে সবাই মিলে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ