শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
বছরের শেষ দিনে ঝিনাইদহে তরিকুল ইসলাম (২১) নামে এক যুবক দুর্ঘটনায় নিহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার ৩১ ডিসেম্বর’১৮ রাতে ঝিনাইদহের নিজ মথুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
অনেকের মতে, চাচাতো ভাই বাঁধনের হাতে তরিকুল ইসলাম খুন হতে পারে। তবে পুলিশ বলছে-এটি হত্যাকান্ড নয়।
চাচাতো ভাইয়ের ধাক্কায় ঘরের চালের টিন ও গরু বাধা খুটোর আঘাতে তরিকুলের মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অকাল মৃত্যুর শিকার তরিকুলের পিতা তক্কেল বিশ্বাসের বাইসাইকেল নিয়ে চালাতো ভাতিজা বাঁধন। বাদল হচ্ছে তক্কেলের ভাই বজলুর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার রাতে নিজ মথুরাপুর গ্রামের তক্কেল মন্ডলের বাইসাইকেল নিয়ে ভাতিজা বাধনের সাথে বাক-বিতন্ডা হয়।
এরই এক পর্যায়ে তক্কেল ভাতিজা বাধনকে থাপ্পড় দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে ঘরের চলের টিনে গলা কেটে যায় ও গরু বাধা খুটো বুকে বিধে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.