দুপচাঁচিয়ায় বিএনপির মাস্ক বিতরণ

আলাল হোসাইন, দুপচাঁচিয়া, বগুড়া
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৯:২৮ অপরাহ্ন
দুপচাঁচিয়ায় বিএনপির মাস্ক বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে করোনা কালীন সময়ে জনসচেতনার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আদমদীঘি থানা বিএপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদারের উদ্যেগে এবং দুপচাঁচিয়া থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্যদের  সহযোগিতায় মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২২শে জানুয়ারী শুক্রবার সকালে সিও অফিস রোডস্থ থানা বিএনপির সাবেক সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এই মাস্ক বিতরণে উদ্বোধন করেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোত্তালেব হোসেন মিন্টু, বিএনপি নেতা রোস্তম আলী, আব্দুর রহমান ফকির, থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা সোহেল রানা, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের উপজেলা কমিটির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, পৌর সভাপতি গাজিউল ইসলাম গাজি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ। এদিন উপজেলার ২টি পৌর ও ৬টি ইউনিয়নে  ৩হাজার পিচ মাস্ক বিতরণের জন্য  নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ