দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ জুন, ২০২০, ৭:২৮ অপরাহ্ন

আলাল, দুপচাঁচিয়া, বগুড়া।।

বগুড়ার দুপচাঁচিয়ায় চন্দ্রদিঘী গ্রামে সৌদি প্রবাসী রাকিবুল হাসান সবুজের স্ত্রী সোনিয়া আক্তার (২৫) বৃহস্পতিবার রাতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন।

গোবিন্দপুর ইউপি সদস্য গফুর শেখ বলেন, স্বামী প্রবাসী হওয়ায় সোনিয়া পরকিয়া প্রেমের কারনে আত্মহত্যা করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোনিয়ার বাবা সাখাওয়াত হোসেন বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ