দুপচাঁচিয়ায় জাতীয় শ্রমিকলীগ যুব কমিটির পৌর আহবায়ক কমিটির অনুমোদন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ৮:০৪ অপরাহ্ন

আলাল হোসাইন,  দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।।  

দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ যুব কমিটি কর্তৃক দুপচাঁচিয়া পৌর শাখার অনুমোদন দেয়া হয়েছে। পৌর কমিটিতে ইমরান শেখকে আহবায়ক, জয় সাখিদার, বাপ্পি শেখ ও শাকিব শেখকে যুগ্ম আহবায়ক এবং  শেখ নাছির উদ্দিন টুটুলকে সদস্য সচিব মনোনীত করে ১১সদস্য এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন শামীম শেখ, জনি প্রামানিক, শফিকুল প্রাং, রাকিব প্রাং, সবুজ প্রাং, মাছুদ শেখ। গত ৬ফেব্রুয়ারি উপজেলা যুব কমিটির সভাপতি ফরিদ উদ্দিন প্রাং ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে আহবাক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ