শরীয়তপুর জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ২৭ বছর পরে জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর সার্বিক সহযোগিতায় মিলেছে উন্নয়নের ছোঁয়া।
জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের দুই পাশে ছিলো জলাবদ্ধতা ও ঝোপ জঙ্গলে আবোরদ্ধ, অপরিচ্ছন্ন একটি স্থান কিন্তু র্দীঘ ২৭ বছরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদের নজরে আসেনি। মূলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এসকেন্দার আলী সরদার এর ছোট ভাই জাজিরা উপজেলা যুবলীগ নেতা মোঃ আলী সরদার, বিষয়টি জননেতা ইকবাল হোসেন ( অপু ) এম.পি কে অবগত করলে ২০২০Ñ২১ অর্থ বছরে( দুই লক্ষ) টাকা টি.আর বরাদ্দ দিয়ে মাটি ভরাট করে দেন ।
মূলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিম, ও বিভিন্ন গ্রাম থেকে স্বাস্থ্য সেবা নিতে আসা ব্যক্তির সাথে আলাপকালে তারা বলেন দীর্ঘ ২৭ বছর পর্যন্ত আমাদের মূলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের দুই পাশে জলাবদ্ধতা ও ঝোপ জঙ্গলে আবোরদ্ধ অপরিচ্ছন্ন থাকায় মশা, মাছি, বিষোধর সাপের ভয় ছিলো, আমাদের পালং জাজিরা মাটি ও মানুষের নেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর সার্বিক সহযোগিতায় মাটি ভরাট হয়েছে তাই আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।
You must be logged in to post a comment.