বায়জিদ হোসেন, বাগেরহাট।।
১৮ বছর পর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাত বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড. শেখ ফরিদুল ইসলাম। ড. শেখ ফরিদুল ইসলামকে মঙ্গলবার ভোর রাতে বিএনপির গুলশানের দলীয় কার্যালয় থেকে তাকে এ মনোনয়ন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে আঃলীগের ঘাঁটি হিসেবে খ্যাত বর্তমান খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সংসদীয় এ আসনটিতে জামায়াতকে জোটগতভাবে প্রার্থী দেওয়া হলে বিপুল ভোটের ব্যাবধানে একাধিক বার জয়ী হন খালেক। বাগেরহাট-৩ এই আসনে ৬০ থেকে ৭০ হাজার সংখ্যালঘুর ভোট থাকায় জামায়ত প্রার্থীরা একাধিক বার পরাজিত হয়। এই কারনেই দলের পক্ষ থেকে এবারই প্রার্থী বদল করারর সিদ্ধন্ত নেয় দলটি। ফলস্রুতিতে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হয় শেখ ফরিদুল ইসলাম’কে। তবে দলের নিতিনির্ধারকরা মনে করছেন এবার এ আসনটি উদ্ধার করতে পারবেন ফরিদুল ইসলাম।
এ আসন থেকে জামায়াতের প্রার্থীসহ বিএনপির মোট ১৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও এককভাবেই ড. ফরিদুল ইসলামকে মনোনয়ন দেয় বিএনপি। এদিকে শেখ ফরিদুল ইসলাম’কে মনোনয়ন দেওয়ায় মোংলা-রামপালের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। লায়ন ফরিদকে মনোনয়ন দেওয়ার পর রামপাল-মোংলার আসনের বিভিন্ন এলাকায় বিএনপি দলিয় নেতাকর্মীরা মাঝে মিষ্টি বিতরণ আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
You must be logged in to post a comment.