দিনাজপুরে কিশোরের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ৫:২৬ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর জেলা সদরের সীমান্তবর্তী দানিহারি গ্রামে নিখোঁজ কিশোর আতিউর রহমানের লাশ একদিন পর আজ ২১ জুলাই ২০১৮ শনিবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিয়োগ পরিবারের স্বজনদের।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক নুরেজা আক্তার জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আতিউর রহমান। আজ সকালে তার পিতা আনসার আলীর মাধ্যমে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। তার গলায় এবং পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তাকে হত্যার কারন জানা যায়নি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ