বিউটি খাতুন (২৪) নামে এক নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তবে সরকারী হাসপাতালের সেবা মেলেনা বিউটির ভাগ্যে। হাসপাতাল গেটের সামনে অপেক্ষমান দালালরা বিউটিকে হাসপাতালে ঢুকতে দেয়নি। প্রসব বেদনায় ছটফট করতে থাকা বিউটি খাতুনকে ভাগিয়ে নিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়।
শনিবার (২৬ জুন) ভোর ছয়টা। ক্লিনিকে ভর্তির পর কোন ডাক্তার ছিল না। ছিল না কোন প্রশিক্ষিত নার্স। ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে থাকেন ওই প্রসুতি। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে সকাল ৯টার দিকে মৃত্যু হয় তার। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
এদিকে বিউটির মৃত্যুর পর ক্লিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্লিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন আলী জানান মৃতের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। সে কারণে আমরা কোন ব্যাবস্থা নিতে পারেনি। তবে পরিস্থিতি মোকাবেলায় ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট থাকায় দালালরা রোগীদের সরকারী হাসপাতালে ঢুতে বাধা দেয়। রোগীদের ভুল বুঝিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। বিউটির ক্ষেত্রেও তাই হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহন করে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে শৈলকুপা উপজেলার কোন ক্লিনিকেই সার্বক্ষনিক ডাক্তার থাকেনা। শৈলকুপা হাসপাতালের প্রধান গেটের সামনেই গড়ে উঠেছে এই আধুনিক মানের কথিত ক্লিনিক। দেখে বোঝার উপায় নেই যে,এখানে সেবার মান একবারেন নেই।
You must be logged in to post a comment.