বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট-০২ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘গত দশ বছরে আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে তা জনগণকে ঝোবাতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দৃশ্যমান উন্নয়নের কথা তুলে তাদের মন জয় করতে হবে।’ গত বৃহস্পতিবার ২৯ নভেম্বর’১৮ দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা ছাত্রলীগের এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি বিজয়ী হয়ে এই আসন তাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি ও দিয়েছি। আমি আশা করছি আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাকে ভোট দিয়ে এই আসনে উন্নয়নের আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের কাছে আমার এটাই প্রতাশ্য।’
তন্ময় আরো বলেন, ‘আমি এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই। তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানাই।’
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান প্রমুখ।
এলিস হক/অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.