দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী জননেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ৭:২৮ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং শ্রীপুর আকবর বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার সুযোগ্য সন্তান জননেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া।তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন।

তিনি উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতকে শক্তিশালী এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

কুতুবুল্লাহ হোসেন মিয়া বলেন,আওয়ামীলীগ দলের জন্য আমার বাবার এবং আমার অবদান সম্পর্কে শ্রীপুরবাসি অবগত।এলাকার  মানুষের ঐকান্তিক ভালবাসায় আমি সিক্ত।দলের দূঃসময়ে যেমন জনগনের পাশে ছিলাম বাকিটা জীবন জনগনের পাশেই থাকতে চাই।শ্রীপুরবাসির বিভিন্ন উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চাই।এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চাই।

এজন্য তিনি শ্রীপুর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ