বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাটের মোংলায় চিলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন। অনুপ্রবেশ কারী, লুটপাট কারী,মাদক ব্যাবসায়ী,টেন্ডার বাজ,সুন্দরবন ধ্বংস কারীদের আওয়ামী লীগে কোন স্থান হবে না, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আপনারা জানেন ইতিমদ্ধে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু করেছেন। সারা দেশে দুর্নীতি বাজদের বিরুদ্ধে অভিযান কঠোর ভাবে মোকাবিলা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এই দেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত, আমি পরিস্কার ভাবে বলতে চাই সন্ত্রাসীদের কোন স্থান বাংলার মাটিতে হবে না। দলকে শক্তিশালি করতে হলে তৃণমূল নেতাদেরই শক্ত অবস্থান তৈরি করতে হবে। আপনারা জানেন বর্তমান সরকার দেশেকে উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছে।
প্রধানমন্ত্রী আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের জনপ্রিয় একজন নেত্রী। আগামী তে দেশকে উন্নয়নের রোল মডেল করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে বর্তমানসরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার বৈদ্দমারি বাজারে চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন,খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
চিলা ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক বাবু মিহির কুমার ভান্ডারী’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যন অধ্যাপক মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ, চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক সজীব খান সহ চিলা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে চিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু মিহির কুমার ভান্ডারী,এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার নির্বাচিত হন।
You must be logged in to post a comment.