দরিদ্র জনগণের কষ্ট লাঘবে আগাম ইফতার সামগ্রী বিতরণ 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৫:১৫ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার  ( ব্রাহ্মণবাড়িয়া)।। 

বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও করোনার ছোবলে বিপর্যস্ত জনজীবন। সারাদেশে লকডাউন চলায় কার্যত গৃহবন্দী মানুষ। করোনাকালে  সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, হত দরিদ্র শ্রেণির মানুষগুলো ইতিমধ্যেই চরম অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারি ত্রাণের অপ্রতুলতা মানুষকে আরো বেশি হাহাকারে ফেলেছে। সামনে আবার রোজার মাস। বাড়তি চাহিদা, বাড়তি খরচ যা বর্তমান কর্মহীন মানুষদের পক্ষে বহন করা দুঃসাধ্য।

ঠিক এমন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুজন শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার দাঁতমন্ডল গ্রামের ২১০ টি পরিবারের মধ্যে আগাম ইফতার সামগ্রী বিতরণ করেন নিজস্ব, কয়েকজন প্রবাসী ও ভাই বন্ধুদের অর্থায়নের মাধ্যমে। শিক্ষকদ্বয় নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান খসরু ও দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিশাত সুলতানা নিসুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহের মাধ্যমে তারা ইফতার সামগ্রী ক্রয় করে এলাকার অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের তালিকা প্রণয়নের মাধ্যমে ২১০ টি পরিবারের হাতে তুলে দেন।

এ ব্যাপারে শিক্ষক আতিকুর রহমান খসরু বলেন আমরা আমাদের সাধ্যের মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করেছি। ভুক্তভোগীদের এ সামান্য উপহার উপকারে আসলেই আমাদের শ্রম সার্থক হবে।

উদ্যোক্তা নিশাত সুলতানা নিসু বলেন, রমযানে কর্মহীন মানুষদের দুর্ভোগের কথা ভেবে তাদের জন্য আমাদের স্বল্প এ আয়োজন। এভাবে স্ব উদ্যোগে অন্যরা এগিয়ে আসলে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য পবিত্র রমযানে কষ্ট হতে মুক্তি পাবে ও পরিবার পরিজনসহ রোজা রাখতে পারবে।

সহযোগিতায় যারা ছিল তাদের সকলের প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উভয় উদ্যোক্তা।

উপহার সামগ্রীতে যা যা ছিল-       

১। তেল – ১ কেজি ২। পেয়াজ  – ১ কেজি ৩। আলু – ২ কেজি ৪। ছানাবুট -১ কেজি  ৫। এংকর  ডাল – ১.৫ কেজি  ৬। রসুন  হাফ কেজি ৭। লবণ  – ১ কেজি ৮। সাবান  – ১ পিস

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ