দবির চেয়ারম্যানের নেতৃত্বে হানিফ এমপি’র উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:২৫ পূর্বাহ্ন
কুষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে রোল মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই.....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া বাজারে জনসাধারণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে৷

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে শংকরদিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়িক মহলে, চায়ের দোকানে, বাড়ীতে বাড়ীতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বুধবার বিকেলে উন্নয়নচিত্র সংবলিত লিফলেট বিতরণ করেন গোস্বামী দূর্গাপুর ইউপি’র জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস৷

এ সময় তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় জননেতা হানিফ এমপি কুষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে রোল মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস।

দবির চেয়ারম্যান আরো বলেন, জনগণ চায় দেশের উন্নয়ন। প্রতিটি ভোটারের কাছে তাই আমরা হানিফ এমপি’র উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। উন্নয়নের প্রতীক নৌকা৷ কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন৷

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঝেন্টু, ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক আলিউল আজিম (ছোট লাল্টু), যুবলীগ নেতা মারিফুল ইসলাম মারুফ মেম্বর, মানিক, মনির খান অন্তর, ছাত্রলীগ নেতা কনক জাহান, বিদ্যুৎ প্রমুখ৷

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ