ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
সদ্য ‘ক্রসফায়ারে’ নিহত সাতক্ষীরার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাইফুল এবং তার গডফাদার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক ও জেলার শীর্ষ সন্ত্রাসী সৈয়দ সাদিকুর রহমান সাদিকের ক্ষমতার দাপট যেনো ছিলোসর্বত্র। ছিনতাই করে ধরা পড়লেও তাদেরকে আটকানো যেতো না, মামলা দেয়া যেত না শনিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা, সাদিকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
খোদ সাতক্ষীরা সদর থানার ভিতরেও ছিনতাই চক্রের হোতা ছাত্রলীগ নেতা সাদিক ও সাইফুলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। প্রায় দেড় বছর আগের এরকমই একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে।
You must be logged in to post a comment.