ত্রাণ নিয়ে রকমারি কাণ্ড।। – সঞ্জয় কর।

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ৩:২৪ অপরাহ্ন

ত্রাণ নিয়ে রকমারি কাণ্ড

– সঞ্জয় কর।।

—————————————————————–

 

ত্রাণ নিয়ে চলছে দেশে

নানা রকম কাণ্ড,

মুখোশধারী চাল চুরেরা

নিচ্ছে ভরে ভাণ্ড।

 

করোনাকালে সরকারি

চাল,ডাল ও তেল,

চুরি করে হচ্ছে কারোও

জরিমানা,জেল।

 

ত্রাণ দিয়ে মান বাড়াতে

কেউ করে কায়দা,

এখন টাকা খরছ করে

ভোটে নেবে ফায়দা।

 

একজনে ত্রাণ দিয়ে দেখি

ছবি উঠে সাতজনে,

এইতো সময় বাহাদুরির

ভাবটা নিয়ে মনে!

 

নিরবে ত্রান বিলিয়ে কেউ

তৃপ্ত করে মন,

কেউবা ছাড়ে ফেইসবুকে

ত্রাণের বিজ্ঞাপন।

 

ত্রাণ নিয়ে ছলচাতুরী

দেখবো কতো হায়,

অন্যের টাকায় ত্রাণ দিয়ে

নিজের বলে যায়!

 

হাজার টাকার ত্রাণ দিয়ে

বলে লক্ষ টাকার,

এমন আজব স্বভাব এক-

বিত্তশালী  কাকার!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ