তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই আমার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই আমার

ইসলাম সাইফুল।।

—————————————————————————–

তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই আমার ।

মেট্রো রেল

টানেল

অসংখ্য স্কাই স্ক্রেপার ।

তোমার কাছে চাওয়ার নেই

পারমাণবিক বোমা

জি এম ফুড

প্রতিদিন স্টক এক্সচেঞ্জ এর সূচক

প্রতিদিন ফেসবুক এ স্ট্রিম

 

আমার চাওয়ার নেই বিষাক্ত

কীট নাশক

তোমার দেশে বন্ধ হয়ে যাওয়া

ডেনিম কারখানা ।

 

দয়া করে অস্ত্রাগার গুলো

হাসপাতাল বানাও

রণতরী গুলো আইসোলেশন সেন্টার

তোমার বাহারি সেনাদল কে

দয়া করে সেবা কর্মী গোর খোদক বানাও

তোমার নাইট ক্লাব গুলো পরীক্ষাগার বানাও

এলকোহল দিয়ে স্যানিটাইজার

তামাক ফ্যাকটরি গুলো অক্সিজেন কেন্দ্র

আর উপাসনালয় গুলো খাদ্য গুদাম ।

 

আমার আর কিচ্ছু চাওয়ার নেই

টারজান কে ফেরত আনো আফ্রিকা থেকে

এনাকোন্ডা কে ফেরত দাও ব্রাজিল এ।

চীনের প্রাচীর ভেঙ্গে দাও

ভ্লাদিভস্টক থেকে ডুবোজাহাজ

সিরিয়া থেকে সৈন্য সরিয়ে ফেল

লাসভেগাস থেকে জুয়ো

আমার আর কিচ্ছু চাওয়ার নেই

 

মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে

দীর্ঘ হবে খনিতে ঢোকার মিছিল

তোমাদের হীরে আনতে আমাদের যাত্রা পথ বন্ধ কর|

আমার আর কিচ্ছু চাওয়ার নেই।

 

আমি একটি সকাল চাই

গুলির শব্দ ছাড়া

আমি একটি দুপুর চাই

কারখানার কালো ধোঁয়া ছাড়া

আমি একটি সন্ধ্যা চাই

নিস্তব্ধ সহুরে হুল্লোর ছাড়া ।

এদের কে বন্দী রাখো

এই যে বন খেকো

পাহাড় খেকো

নদী খেকো

অমানুষ কিছু ।

আমি আর কিচ্ছু চাইনা

চাই একটি অমানুষ হীন

মানবিক প্রকৃতির ছোঁয়া

সেখানে আমি একটি সবুজ দেশ চাই

লাল সূর্য চাই ফসলের ক্ষেত চাই

আমার সবুজ বন চাই

আমি এক ম্যাগপাই ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ