তোমাকে চাই

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

তোমাকে চাই
হোসনে আরা পারভীন…………………………………………………….

সেদিন প্রচণ্ড গরম, ছিলো চৈত্র মাস
তোমার দিকে নজর যেতেই ঘটলো সর্বনাশ!
পড়ন্ত দুপুর, কাঠফাটা রোদ্দুর,
একাকি চলেছি রাজপথে, নিবাস অভিমুখে
চারিদিক জনমানবহীন,
মাঝে মাঝে তৃষ্ণার্ত কাকের কা কা রব
তারপর সুনসান সব।
তপ্ত বায়ুর হলকা, যেনো লু হাওয়া বইছে
পিচগলা রাহা, সব জ্বালিয়ে দিতে চাইছে,
ছাতা হাতে ক্লান্ত-শ্রান্ত আমি,
কালো ধোঁয়া ছড়িয়ে, একরাশ ধূলো উড়িয়ে
পাশ দিয়ে চলে গেলে তুমি।
জানি যতই পেছনে ফেলে যাওনা আমায়
সিগনালে নিশ্চিত থামতে হবে তোমায়।
আর কোনো চাওয়া নাই,
তোমাতেই শুধু আমাকে চাই।
যদি না পাই তবে,
সারাটা বিকেল বরবাদ হবে।
দাঁড়িয়ে থাকতে হবে এই সাহারায়!
যে করেই হোক করতে হবে জয়
ধরতে যদি না পারি মনে সেই ভয়।
দ্রুত ছুটতে গিয়ে হোঁচট খেলেম
পড়তে পড়তেও নিজেকে সামলে নিলেম,
উদ্-ভ্রান্ত দৃষ্টি, পা ফোস্কা পড়া
ঘেমে নেয়ে একাকার, মাথা ঝিম ধরা,
লভিতে হবে তোমায় মনে একটাই আশ
ফিটনেস বিহীন সমু ট্রাভেলস সেই লোকাল বাস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ