বায়জিদ হোসেন, বাগেরহাট।।
তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নেতৃত্ব দেবে। তোমরাই হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চালিকাশক্তি। তোমরাই আদর্শ মানুষ হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।
বুধবার (১ জানুয়ারি) মোংলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আলোচনা গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৪ সাল থেকে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আমার বই’ ও খাতাসহ পঠন-পাঠনসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। ২০১৭ সাল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জন্য নিজস্ব বর্ণমালা সম্বলিত মাতৃভাষায় পাঠ্যবই দেওয়া হচ্ছে। বিদেশে বাংলাদেশ মিশনের আওতাধীন বিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজি ভার্সনে পাঠ্যপুস্তক বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
২০১০ সালের পর থেকে প্রতিবছর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে আজকের বাংলাদেশের ২ কোটি শিশু। তাই তাদের আলোকিত মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, সারাদেশের ২ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৬২৯ কোমলমতি শিক্ষার্থীর মাঝে আজকের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের উপহার। বাড়ি থেকে খালি হাতে এসেছিলে, আর হাত ভরে নতুন বই নিয়ে তোমরা বাড়ি ফিরে যাবে। আমি মনে করি, অবশ্যই তোমাদের মনটা খুশিতে ভরে যাবে। প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রশংসা করে বলেন, এদেশে এক সময় মানুষ অভাবের তারনায় বই কিনে ছেলে-মেয়ে লেখা-পড়া করাতে পারতোনা। তাদের স্বদিচ্ছার কারনে আজ বছরের প্রথম দিন শিশুরা নতুন বই হাতে পেয়েছে। তিনি শিক্ষার মান বাড়াতে সকল স্কুলের ছাত্র/ছাত্রী ও শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
নতুন পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আঃ সালাম, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল-মামুন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস ও থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।
You must be logged in to post a comment.