তেলেসমাতি কাণ্ড
-সঞ্জয় কর।।
——————————————————————–
ত্রাণ নিয়ে চলছে কতো
তেলেসমাতি কাণ্ড,
মুখোশধারী চাল চুরেরা
নিচ্ছে ভরে ভাণ্ড।
করোনা কালে সরকারি
চাল, ডাল, তেল,
চুরি করে হচ্ছে কারোও
জরিমানা, জেল।
ত্রাণ দিয়ে মান বাড়াতে
কেউ করে কায়দা,
এখন টাকা খরছ করে
ভোটে নেবে ফায়দা।
একজনে ত্রাণ বিলিয়ে
ছবি উঠে সাতজনে,
এইতো সময় বাহাদুরির
ভাবটা নিয়ে মনে।
নিরবে ত্রান বিলিয়ে কেউ
তৃপ্ত করে মন,
কেউ ছাড়ে ফেইসবুকে
ত্রাণের বিজ্ঞাপন।
ত্রাণ নিয়ে ছলচাতুরী
দেখবো কতো হায়,
অন্যের টাকায় ত্রাণ দিয়ে
নিজের বলে যায়।
হাজার টাকার ত্রাণ দিয়ে
বলে লক্ষ টাকার,
এমন আজব স্বভাব দেখি
বিত্তশালী কাকার।
You must be logged in to post a comment.