তুলাসার ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে স্বতন্ত্র চেয়ারম্যন প্রার্থী জাহিদ ফকির

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭:৪১ পূর্বাহ্ন

জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন শরীয়তপুর সদর উপজেলা তুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ফকির। যার নির্বাচনী প্রতীক আনারস।

তুলাসার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জনসাধারণের সাথে অলাপকালে তারা বলেন, চেয়ারম্যন জাহিদুল ইসলাম (জাহিদ ফকির) সে তুলাসার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন, তাই চেয়ারম্যন জাহিদ ফকিরের বিকল্প আর কেউ নেই। সুখে-দুঃখে জাকে পাই সে আমাদের জাহিদুল ইসলাম, জাহিদ ভাই। আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।

জাহিদুল ইসলাম ফকির নির্বাচনী এক কর্মী সভায় গণমাধ্যকে লক্ষ করে বলেন, তুলাসার ইউনিয়নবাসী আমাকে বিগত দিনে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে বিশ্বাসী একজন সৈনিক। আমি বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। ১৯৯২ সালে তুলাসার ইনিয়ন আড়িগাঁও বাজারে নিজস্ব অর্থায়নে মুজিব স্মৃতি সংসদ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছি। বর্তমানে আমি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য রাজনৈতিক কোলাহলের কারণে হয়তো বা আমি দলীয় মনোনয় পাইয়নি।

তুলাসার ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভালোবাসেন। আমি জনগণের ভালোবাসা নিয়ে স¦তন্ত্র চেয়ারম্যন পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু পরিতাপের বিষয় আমার প্রতিদ¦ন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যন পদপ্রার্থী মোঃ জামাল ফকির ও তার সর্মথ্যকরা তাদের পরাজয় বুঝতে পেরে আমি সহ আমার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এবং আমার কর্মীরা আমার জন্য ভোট চাইতে গিয়ে বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছে, আমার তিন জন কর্মী বর্তমানে হামলার শিকার হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমি আমার কর্মীদের নিয়ে ৭নং ওয়ার্ডে ভোট চাইতে গেলে আমার প্রতিদ¦ন্দ্বি জামাল ফকির নিজে ঢাল ছ্যান ও দেশিও অ¯্র পাতি নিয়ে আমার উপর হামলার চেষ্ঠাকরে। আমি জনগণের ভোটে বিশ্বাসী, কারো অধিকার হণনে বিশ্বাসী নই, আমি আশাবাদী যে,আগামী ১১ নভেম্বর নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে।

আমি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা র্নিবাহী কর্মতার কাছে লিখিত অভিযোগ করেছি এবং প্রশাসনের কাছে আমার দাবী আগামী ১১ নভেম্বর তুলাসার ইউনিয়নবাসীকে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ