তুমি ও অপেক্ষা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ২:২২ অপরাহ্ন

তুমি ও অপেক্ষা
শামীম আহম্মেদ

তুমি এসেছিলে হঠাৎ নজরে
দৃষ্টির সীমাবদ্ধতা থামে তােমার চোখের কোণে ভাল লেগেছিল প্রথম তােমায়,
তােমার চোখের মায়াতে

ধীরে ধীরে আঁকড়ে ধরেছ তােমার সর্বত্র দিয়ে কখনাে ভাবিনি প্রিয় এমন করে
তােমার স্মৃতি আঁকড়ে রব সারা জীবন ধরে মাঝে মাঝে ভাবি তুমি তাকিয়ে আছ আমার পাণে

আবার পরক্ষণেই হারিয়ে ফেলি তােমায় দৃষ্টির অন্তরালে
দৃষ্টির সীমাবদ্ধতা ঝেড়ে আবার ফিরে আসি তােমার ঘােরে
প্রিয় আমাদের দেখা হবে কি কোন এক শীতের শিশির ভেজা প্রহরে?

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ