তিন লক্ষ টাকা দিতে না পারায় দপ্তরী পদে চাকুরী হয়নি সেনের চরের ইউনুছের

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ মার্চ, ২০২০, ৩:৪৬ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি ।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনের চর চোকদার মেমোরিয়ার একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভাপতি সি.এম ইদ্রিস আলীকে তিন লক্ষ উৎকোচ দিতে না পারায় দপ্তরী পদে চাকুরী হয়নি বলে জানিয়েছেন সেনের চরের ইউনুছ।

একান্ত এক সাক্ষাৎকারে ইউনুছ সংবাদ মাধ্যম কে জানান, সেনের চর চোকদার মেমোরিয়ার একাডেমীর প্রতিষ্ঠা লগ্ন থেকে খেয়ে না খেয়ে আমি বিনা বেতনে মাত্র এক হাজার টাকা মাসিক সম্মানী ভাতা পেয়ে প্রায় দশটি বছর যাবৎ দপ্তরীর পদে নিয়োজিত ছিলাম এবং স্বপ্ন দেখেছিলাম আগামী দিনের। ২০১৯ সালে বিদ্যালয়টি এম.পিও ভুক্ত ঘোষনা হওয়ার পর ব্যবস্থাপনা কমিটির সভাপতি সি.এম ইদ্রিস আলীর কাছে আমার দপ্তরী পদে চাকুরী স্থায়ীর বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বলেন, চাকুরী স্থায়ী হতে খরচ পাতি লাগবে। আমি জানতে চাইলাম কত টাকা লাগবে?

তিনি আমাকে বললেন, তিন লক্ষ টাকা লাগবে। সভাপতি সি.এম ইদ্রিস আলীর চাচাতো ভাই দেলোয়ার চোকদার আমার জন্য সুপারিশ করেছিলেন এবং বলেছিলেন, ইউনুছ গরিব মানুষ তিন লক্ষ টাকা কোথায় পাবে। আপনাকে এক লক্ষ টাকা ঋণ করে জোগাড় করে দিবে। বাকি দুই লক্ষ চাকুরী স্থায়ী হলে বেতন থেকে পরিশোধ করবে, কিন্তু আমি তিন লক্ষ টাকা নগদ দিতে না পারায় আমাকে স্থায়ী ভাবে দপ্তরী পদে নিয়োগ দেয়া হননি। নতুন করে দপ্তরী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি সহজ সরল বলে আমার সাথে প্রতারণা করেছেন। আমার মতো যেন বিনা বেতনে শ্রম দিয়ে আর কোন ব্যক্তি প্রতারণা শিকার না হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমার জীবনকে ধংস করে দিয়েছে।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি সি.এম ইদ্রিস আলী কাছে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের জন্য চেষ্টা করলে তার কোন সাক্ষাৎ মেলেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ