তিনদিনের ভারত সফর শেষে দেশে ফিরলেন এরশাদ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৮:৩৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ভারতে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার (২৫ জুলাই) বিকেলে দেশে ফিরছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ সফর সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২৬ জুলাই বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী কার্যালয়ের মিলনায়তনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তিনি। আরও জানানো হয়, ২৩ জুলাই রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এরশাদ।

এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় এবং মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও পৃথক বৈঠক করেন। গত ২২ জুলাই সকালে ভারত সরকারের আমন্ত্রণে এরশাদ দিল্লি যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ