তালতলী সাংবাদিক ফোরামের নামে ভূয়া আইডি, থানায় জিডি

জসীম উদ্দিন, বরগুনা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৯:৫৪ অপরাহ্ন
তালতলী সাংবাদিক ফোরামের নামে ভূয়া আইডি, থানায় জিডি

বরগুনার তালতলী সাংবাদিক ফোরামের নামে ফেসবুক ভুয়া আইডির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। যার জিডি নাম্বার ১০৭৫/২০।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে ফোরামের সাধারণ সম্পাদক জলিলুর রহমান তালতলী থানায় এ জিডি করেন।

ফোরাম সূত্রে জানান, তালতলী সাংবাদিক ফোরাম তাসাফো নাম ব্যবহার করে ফেসবুক আইডি একাউন্ট বা ফেক আইডি থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের বিরুদ্ধে  বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। অপ্রাসঙ্গিক এবং অশ্লীল নানা প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক ফোরামের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টাও করা হচ্ছে। তালতলী সাংবাদিক ফোরাম এই নামে ফেসবুকে একটি মাত্র আইডি,পেইজ ও গ্রুপ ছাড়া অন্য কোনো আইডি নেই।

মোরামের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো.জলিলুর রহমান বলেন,তালতলী সাংবাদিক ফোরামের নামে ভূয়া ফেসবুক আইডি চালুসহ নানা ধরনের প্রচারণার ঘটনা খুবই উদ্দেশ্যমূলক। তাই ফোরামের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়াছে।

ফোরামের সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি মো.খাইরুল ইসলাম বলেন,ফোরাম অজ্ঞাতে পরিচালিত এ একাউন্ট বা আইডি থেকে রাষ্ট্র বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক প্রচারণা ছড়ানোর মাধ্যমে তালতলী সাংবাদিক ফোরামের সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ নানা ধরনের আশঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তালতলী থানার ওসি মো.কামরুজ্জামান মিয়া জানান,জিডি পেয়েছি এখন তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ